১১৪তম জন্মবার্ষিকীতে নজরুলের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

333320130524220721 অনলাইন তথ্য ডেস্ক ,২৫ মে ঃ ফুলে ফুলে ছেয়ে গেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি। বিদ্রোহী কবির ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তার সমাধিস্থলে ভক্তদের ঢল নেমেছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ ব্যক্তি পর্যায়ে নজরুলের কবরে ফুল দিয়ে সম্মান জানানো হচ্ছে সাম্যের এই কবিকে। ফুল দেওয়ার পর সবাই নজরুল চর্চাকে আরো গুরুত্ব দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সুন্দর একটি দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। নজরুলে কবরে শ্রদ্ধা নিবেদন করেন-আওয়ামী লীগের পক্ষ থেকে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহববুল আলম হানিফ, ডাকমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অন্যান্যদের মধ্যে উপাচার্য আ আ ম স আরেফিন ...

গুজরাটে স্কুলভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ : ১৭ শিশু নিহত

35785_175385_55909723 অনলাইন তথ্য ডেস্ক ,২৫ মে ঃ পাকিস্তানের গুজরাটে স্কুলভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৭ শিশু নিহত এবং ৭ শিশু আহত হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ২০০ কিমি দক্ষিণ-পূর্ব শহর গুজরাটের মনগোয়াল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ৮-১২ বছর বয়সী ২০ থেকে ২৫ জন ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয়ের দিকে যাওয়ার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ভ্যানটিতে আগুন ধরে যায়। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রাশিদের বরাত দিয়ে পাকিস্তানের শীর্ষ দৈনিক ডন জানায়, দুর্ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আহত শিশুদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান রাশিদ। এদিকে দুর্ঘটনার পর পরই স্কুলভ্যানটির চালক পালিয়ে যায়।

মওদুদের কুশপুতুলে যুবদলের জুতা, আগুন

nayapaltan-badal-bg20130524022317 অনলাইন তথ্য ডেস্ক ,২৪ মে ঃ  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের কুশপুতুল পুড়িয়েছে পল্টন থানা যুবদলের কর্মীরা। তার আগে তার ছবি সম্বলিত কুশপুতুলটিকে জুতাপেটা করেছে তারা। জিয়াউর রহমানকে কর্নেল তাহেরের খুনি হিসেবে সাক্ষী দেওয়ার প্রতিবাদে শুক্রবার বেলা পৌনে একটার দিকে নয়াপল্টনে স্কাউট মার্কেটের সামনে এই কুশপুতুল পোড়ানোর ঘটনা ঘটে। কোট পরানো কুশপুতুলটির মাথার স্থানে মওদুদের আলোকচিত্র এবং বুকে ‘জিয়াকে খুনি হিসেবে সাক্ষী দানকারী দালাল মওদুদের বিচার চাই’ লেখা দেখা গেছে। কুশপুতুল পোড়ানো শেষে ‘মওদুদের দ‍ুই গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দিতে দিতে কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে। উল্লেখ্য, গত  ২০ মে কর্নেল তাহের হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই ‍রায়ে বলা হয়, ট্রাইব্যুনাল গঠনের অনেক আগেই জেনারেল জিয়াউর রহমান কর্নেল ...

ফেসবুক আইডি বক্ল-স্ট্যাটাস ডিলিটের মিশনে ‘বাঁশের কে

Mamun-222sm20130524080815 অনলাইন তথ্য ডেস্ক ,২৪ মে ঃ  সামাজিক গণযোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি ব্লক ও স্ট্যাটাস ডিলিট করার মিশনে নেমেছে শিবির পরিচালতি ‘বাঁশের কেল্লা’ পেইজ। প্রগতিশীল ব্যক্তি ও ব্লগারদের ফেসবুক স্ট্যাটাসে রিপোর্ট করে কিছু আইডি ব্লক (সাময়িক বন্ধ) করার পাশপাশি নিয়মিত পোস্ট ডিলিট করার কাজটি চালিয়ে যাচ্ছে তারা। বাঁশের কেল্লার এই কাজে সহযোগী হিসেবে কাজ করছে ‘অ্যান্টিভারাস’ নামে একটি ফ্যান পেইজ। শাহবাগ আন্দোলনের নেতা লাকী আক্তারের ফেসবুক আইডি রিপোর্ট করে ব্লক করার পদক্ষেপ নেয় তারা। সফলও হয়। তবে প্রায় ১৫ দিন বন্ধ থাকার পর আবেদন করে বৃহস্পতিবার ফের আইডি খুলতে পারেন লাকী। একইভাবে ডা. ইমরান এইচ সরকার, সাংবাদিক মাসকাওয়াথ আহসান ও জ.ই. মামুন, ডা. পিনাকী ভট্টাচার্য, অভিনেতা ইরেশ জাকের ও সঙ্গীত শিল্পী প্রীতমের স্ট্যাটাস রিপোর্ট করে ...

মনার প্রার্থিতা প্রত্যাহার, মনির মনোনয়নে ক্ষুব্ধ খুলনা

mona-moni-sm20130524052825 অনলাইন তথ্য ডেস্ক ,২৪ মে ঃ  খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনাকে মেয়র পদে দলীয় মনোনয়ন না দেওয়ায় ও  তার প্রার্থিতা প্রত্যাহারে ক্ষুব্দ খুলনা বিএনপির একটি অংশ। তারা ক্ষোভ প্রকাশের পাশাপাশি দলের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, একটি মহল ঢাকাকে ভুল তথ্য দিয়ে এটি করেছে। এর পরিণতি শুভকর নাও হতে পারে। এদিকে, দলীয় মনোনয়ন না পাওয়ায় শফিকুল আলম মনা শুক্রবার বিকেলে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। খুলনা মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক শাওন মনার প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি  নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রার্থীতা চূড়ান্ত করা হয় দলীয় ভাবে। খুলনা মহানগর বিএনপি নেতা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল একাধিক ...

‘যৌন নিপীড়ন থেকে বাঁচতে লাফ দেই’

31raj1b অনলাইন তথ্য ডেস্ক ,২৪ মে ঃ  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টাকারী অভিযুক্ত ছাত্রলীগ কর্মী মাসুমকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে প্রশাসন। স্থায়ীভাবে তাকে বহিষ্কার না করতে নানা   পৃষ্ঠা ৫ কলাম ১ কৌশলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামীকাল শনিবার থেকে ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীর শাস্তির দাবিতে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। বলেছেন, সাময়িক নয়, স্থায়ীভাবেই প্রশাসন তার বহিষ্কারের সিদ্ধান্ত নেবেন। অন্যথায় লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন ও একাডেমিক, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়া হবে। ছাত্রীরা জানান, ঘটনাটি জানার পর বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর মনে এই নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ওই রাজনৈতিক কর্মীকে সাময়িক বহিষ্কারের কথা জানিয়েছেন প্রশাসন। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীকে ঘটনা থেকে আড়াল করতে প্রশাসনের একটি মহল তৎপর হয়ে ...

জেলমুক্ত হয়েই কেসিসি নির্বাচনে যাদু

Zadu-20130523213714 অনলাইন তথ্য ডেস্ক ,২৪ মে ঃ  জেলখানা থেকে মুক্তি পেয়েই নির্বাচনের মাঠে নেমেছেন খুলনা সিটি করপোরেশনের কয়েক কমিশনার প্রার্থী। বিভিন্ন মামলায় তারা বিভিন্ন মেয়াদে জেল খাটেন। আর জেল জীবন থেকে মুক্তি পেয়েই জানান দিচ্ছেন নির্বাচনের মাঠে তাদের উপস্থিতি। তাদেরই একজন ছাত্রদল নেতা মশিউর রহমান যাদু। গত ২১ মে তিনি জেল থেকে মুক্তি পেয়েই সক্রিয়ভাবে নেমেছেন নির্বাচনে মাঠে। নির্বাচন নিয়ে জানতে চাইলে মহানগর ছাত্রদলের সহ-সভাপতি এই ছাত্রনেতা বলেন, “সরকারের ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলনে মাঠে সক্রিয় থাকার কারণে আমাকে নির্যাতনের অংশ হিসেবে বিভিন্ন সময় মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। তারই অংশ হিসেবে গত ৫ মার্চ ১৮ দলের ডাকা হরতালের মিছিল থেকে আমাকে আটক করে মামলা দিয়ে জেল হাজতে নিয়ে যাওয়া হয়।” তিনি বলেন, “আমি ২৭ ...

সারাদেশে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল

35701_hartli 1box অনলাইন তথ্য ডেস্ক ,২৪ মে ঃ  বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। শক্রবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ১৮ দলের পক্ষে এই হরতালের ডাক দেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু শুক্রবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই হরতালের ঘোষণা দেন। তিনি বলেন, “সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদ, নির্দলীয় সরকার প্রতিষ্ঠা, আটক রাজবন্দিদের মুক্তি ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগের দাবিতে ১৮ দলীয় জোট আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করছে।” নির্দলীয় সরকার নিয়ে বিএনপি এখনো সংলাপ চায় উল্লেখ করে দুদু বলেন, সরকার সংলাপ না করলে রাজপথেই নির্দলীয় সরকারের দাবির মীমাংসা হবে। অন্যদের মধ্যে দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ ...

যুক্তরাষ্ট্রে ধসে পড়ল সেতু

130524-Bridge-collapse-in-USA অনলাইন তথ্য ডেস্ক ,২৪ মে ঃ  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্কাগিত নদীর ওপর একটি ব্রিজের কিছু অংশ ধসে পড়েছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, যুক্তরাষ্ট্রের সিয়াটল ও কানাডার ভ্যানকুভার শহরের মধ্যে সংযোগকারী প্রধান এই সেতুটি চার লেন বিশিষ্ট। ধসের পর গাড়ি ও কয়েকজন মানুষকে পানিতে ভাসতে দেখা গেছে। এছাড়া একজনকে ভাসতে থাকা গাড়ির ওপর বসা অবস্থায় দেখা গেছে।

সাভার ট্র্যাজেডির এক মাস- থামেনি স্বজনহারাদের কান্না

2013-05-24-05-04-50-519ef4f2ea900-savar-rana-plaza অনলাইন তথ্য ডেস্ক ,২৪ মে ঃ  আগের দিনই ভবনটিতে ফাটল দেখা যায়। এ জন্য শ্রমিকেরা পরের দিন কাজে যোগ দিতে চাননি। এর পরও কয়েক হাজার কর্মীকে ডেকে নেওয়া হয় কাজে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সাত-সকালে ভবনটি ধসে পড়ে। প্রাণ যায় সহস্রাধিক মানুষের। গত ২৪ এপ্রিল সকাল নয়টার দিকে সাভারে রানা প্লাজা ধসে পড়ে। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই ভবনধসের ঘটনার আজ এক মাস পূর্ণ হলো। ওই ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের জন্য এখনো অপেক্ষায় রয়েছেন স্বজনেরা। তাঁদের কান্না এখনো থামেনি। কেউ নীরবে-নিভৃতে ফেলছেন চোখের জল। কেউবা কাঁদছেন বিলাপ করে। সাভার উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, রানা প্লাজার ভবনধসের পর জীবিত ও মৃত অবস্থায় উদ্ধার করা হয় তিন হাজার ৫৫৩ জনকে। এর মধ্যে মৃত ...